
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের মাঝে পানি বিতরণ করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে আয়োজিত এনসিপির বিক্ষোভ সমাবেশে পানি বিতরণ করা হয়।
এ সময় এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদরসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা।
এ বিষয়ে মোহাম্মদ রোমান হোসেন বলেন, ‘ছাত্রদল কোনো সন্ত্রাসী দল নয়। তারা কারো ওপর হামলা করে না। হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর যে হামলা হয়েছে, এটা স্থানীয় জনগণ করেছে, ছাত্রদলের কোনো নেতাকর্মী হামলা করেনি।