
নাজির হোসেনঃ
‘বিএনপির কারা নির্যাতিত ৩৬ শে জুলাই যোদ্ধা, মুন্সিগঞ্জ’ সংগঠনের ৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় মুন্সিগঞ্জ সদর রোডের মুন টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মাহবুব উল আলম (স্বপন)-কে সভাপতি এবং মো. শামীম মোল্লা-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. নাসির উদ্দিন শেখ (সহ-সভাপতি), মো. শাহজাহান মোল্লা (যুগ্ম সাধারণ সম্পাদক), দেওয়ান মিঠু (সাংগঠনিক সম্পাদক), আব্দুর রহমান প্রধান হিরন (দপ্তর সম্পাদক) এবং ওহিদুল ইসলাম খোকন (অর্থ বিষয়ক সম্পাদক)।
সভায় সংগঠনের নেতারা বলেন, বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি কাজ করবে। একই সঙ্গে দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মাহবুব উল আলম (স্বপন) এবং সাধারণ সম্পাদক মো. শামীম মোল্লা সকলের সহযোগিতা কামনা করেন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।