
স্টাফ রিপোর্টার:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরকীয়া সম্পর্কের টানে ছুঁটে গিয়ে “এক নারীর সাথে অন্তরঙ্গ সময় কাটানোর অভিযোগে” বালুচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির মুন্সিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামানন্দ এলাকা থেকে তাকে এক নারীর সঙ্গে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযুক্ত আটক বিএনপি নেতা জমির মুন্সি বালুচর এলাকার মোল্লাকান্দি গ্রামের মৃত তাহের আলী মুন্সির মেজো ছেলে।
স্থানীয়দের দাবি, জমির মুন্সির বিরুদ্ধে এর আগেও নারী সংক্রান্ত একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন,স্থানীয়রা এক নারীর সঙ্গে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এটি শুনেছি,বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে পরে জানাতে পারব।
বিষয়টি নিশ্চিত করে,সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন বলেন, ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে, বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।