- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

মুন্সিগঞ্জে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:

“মাদক মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে, আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার-বিরোধী দিবস উপলক্ষে,মুন্সিগঞ্জে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাদক-বিরোধী বর্ণাঢ্য র‍্যালি।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে মাদক বিরোধী সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে, স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শুরু হয় মাদক-বিরোধী র‍্যালি। এরপর র‍্যালিটি,মুন্সিগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে, র‍্যালিতে মাদক-বিরোধী নানা স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতনত হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম ও মুন্সিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত হোসেন মানু।

এছাড়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহ আরো অনেকে।