- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে মুন্সিগঞ্জে দিনব্যাপী ছিল নানা আয়োজন

 

 

নিজেস্ব প্রতিবেদক: 

স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি, এই প্রতিপাদ্যে  মুন্সিগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে, বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জসিমউদ্দিন ভ‚ইঁয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল ইসলাম গণি।
এতে আরো বক্তব্য রাখেন ফিজিওথেরাপি (কনসালটেন্ট) ডাঃ ইকবাল আকন্দ, ডিজএ্যাবেল ওয়েল ফেয়ার অর্গানাইজেশন চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পলক অটিজম স্কুলের প্রধান শিক্ষক নূরুজ্জামান নূর, প্রবীন হিতৈষী সংঘের সাধারণ স¤পাদক এডভোকেট মোঃ আবুল হোসেন, কিডস ওয়ার্ল্ডের সভাপতি আয়নাল হক স্বপন, আফরোজ আক্তার কেয়া সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, দেশের সবশেষ আদমশুমারি অনুযায়ী, দেশে অটিস্টিক তথা প্রতিবন্ধী শিশুর সংখ্যা আনুমানিক দেড় লাখ। বাংলাদেশে ৯ দশমিক ৭ শতাংশ মানুষ প্রতিবন্ধী।
এ সময় বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে সবাইকে থাকার আহবান জানানো হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মিহির কুমার পাইক।