
নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দিনব্যাপী পদ্মা পাড়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১টায় উপজেলার ঘোড়দৌড় বাজারে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ-২ আসনের স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
এর আগে,বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক রাসেলের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভির আহমেদ অভির সঞ্চালনায় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বাবুল সারেং।
এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম দোলন। এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, উপজেলা বিএনপির সদস্য বাদল হোসেন হাওলাদার,আব্দুল সালাম মোল্লা, কনকসার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ কামাল ঢালী, হলদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা সহ স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এদিন সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ পদ্মাপাড়ে অবস্থিত পদ্মাবতী পার্কে গাছের চারা রোপণ শেষে, স্থানীয়দের মাঝে প্রায় ৫ শতাধিক গাছের চারা বিতরণে করে প্রধানমন্ত্রীর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সকলের প্রতি বিনীত আহ্বান জানান।