
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির দুই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে, একজন নিহত হয়েছেন,এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
শনিবার (৭জুন) বিকাল পৌনে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়,
মহাসড়কের সার্ভিস লেনে যানবাহনের গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৪০ কিলোমিটার নির্দিষ্ট করা থাকলেও নিয়ম না মানায়,দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এর মধ্যে একটি মোটরসাইকেল মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল অপরটি ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে শ্রীনগর কেয়টখালী ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের দুই মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা, ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা আকাশ হাওলাদার (৩৩) নামের ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। এছাড়া অপর আহত জসিম দেওয়ান (২৭)কে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে।
বিষটি নিশ্চিত করে,শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ জানান, নির্দেশনা না মেনে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ।
হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ,ওসি আব্দুল কাদের জিলানী জানান,ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল গুলো সরিয়ে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে,নিহত ব্যক্তির পরিবার স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে,আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
তিনি আরও জানান,দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালক আকাশ হাওলাদার,শরীয়তপুরের জাজিরা এলাকার, মুন্সীকান্তি গ্রামের,আব্দুল মান্নান হাওলাদারের ছেলে বলে নিশ্চিত করেছে পরিবার।