- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

গজারিয়ায় নিখোঁজের তিনদিন পরে বাল্কহেড শ্রমিককের মরদেহ উদ্ধার

নাবিদুল ইসলাম নিরব,গজারিয়া:

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা পুরাতন ফেরী ঘাট এলাকায় নিখোঁজ বাল্কহেড শ্রমিক মোঃ আতাউর রহমান (৬০) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে মেঘনা নদী তীরবর্তী চরবলাকী এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
পরে খবর পেয়ে নিহতের স্বজনদের সহযোগিতায় মরদেহটি উদ্বার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।
নিহত মোঃ আতাউর রহমান ঢাকা জেলার ধামরাই উপজেলার ফুলতলা কাকরান গ্রামের মোঃ জয়নাল আবেদীন এর ছেলে। তিনি দুই ছেলে দুই মেয়ের জনক বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা মেঘনা ঘাট বাজার সংলগ্ন নদীতে নোঙ্গর করা বাল্কহেড থেকে পড়ে আতাউর রহমান নিখোঁজ হন।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে সন্ধান পায়নি। এরপর মঙ্গলবার চরবলাকী এলাকা থেকে আতাউর রহমান এর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের চাচা লোকমান হোসেন জানান, ঘটনার পর বাল্কহেডের মালিক পক্ষ লোক পাঠিয়েছে কিন্তু তারা সরজমিনে এসে আমাদের সাথে কথা বলেনি।
গজারিয়া নৌ পুলিশের এসআই তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর জানান, পৌনে বারোটায় আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। স্বজরা মরদেহ সনাক্ত করেছে। এ ঘটনায় আইন আনুক ব্যবস্থা প্রক্রিয়াধীন।