
গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত স্বর্ণালংকার লুট করার ঘটনায় অভিযুক্ত মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্বর্ণের চেইন উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত মোস্তফা (৪০) গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নতুনচর গ্রামের শহিদ মিয়ার ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে, গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন,শুক্রবার দুপরে হোসেন্দী বজার এলাকায় সোমা জুয়েলার্সে ক্রেতা হিসেবে প্রবেশ করে প্রতিষ্ঠানটির পরিচালক শুভ কর্মকারকে আহত করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগের ভিত্তিতে, তথ্যপ্রযুক্তি সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য শুক্রবার হোসেন্দী এলাকায় দিনে দুপরে স্বর্ণের দোকানের পরিচালক শুভ কর্মকারকে কুপিয়ে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। আহত শুভ কর্মকার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।