- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

গজারিয়ায় ছদ্মবেশে ইয়াবা কিনতে চাইলো পুলিশ, অতঃপর ধরা খেল মাদক ব্যবসায়ী নারী।

শুভ ঘোষ,মুন্সিগঞ্জ:

ক্রেতা সেজে অভিনব কৌশলে মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রায় ৫৫ পিস ইয়াবা সহ স্থানীয় এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের, ভবেরচর এলাকায় মাজেদা বেগম (৩৯) নামের এক নারীর কাছে ছদ্মবেশে কৌশলে ক্রেতা সেজে ইয়াবা কিনতে যায় গজারিয়া থানা পুলিশের সদস্যরা।

পরে অভিযুক্ত মাদক ব্যবসায়ীর ঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৫৫ পিস ইয়াবা ও নগদ ৬০০ টাকা সহ ওই নারীকে হাতেনাতে আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

অন্যদিকে বিষয়টি নিশ্চিত করে, গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আনোয়ার আলম আজাদ জানান,একাধিক মামলার আসামি,রাসেল সরকার ও তার স্ত্রী দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। ফলে তাদের মাদক সহ ধরতে অভিনব কৌশল অবলম্বন করে পুলিশ।

এ ঘটনায় বিধি অনুযায়ী মাদক আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।