
কচুয়া প্রতিনিধি ॥ চাঁদপুরের কচুয়ার তেতৈয়া গ্রামে গতকাল শুক্রবার নানার বাড়ীতে তাসনিম আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই উপজেলার বুধুন্ডা গ্রামের মোশারফ হোসেনের কন্যা।
নিহতার পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন সকালে শিশুটি তার নানার বাড়ি থেকে নিজ বাড়ীতে যাওয়ার প্রস্তুতির সময় সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে খোজাখুজির এক পর্যায়ে পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।