- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

একাধারে ৩ বছর লোকসান দিলে বেসিকের শাখা বন্ধ: অর্থমন্ত্রী

বেসিক ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একইসঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, টানা তিন বছর ধরে লোকসান দিয়ে আসা শাখাগুলোকে বন্ধ করে দেয়া হবে।

যাদের কারণে ব্যাংকটির ‘এই দুরাবস্থা’ হয়েছে তাদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।